খড়িবাড়ি,১২ ফেব্রুয়ারিঃ এক রাতে দুই জায়গায় অভিযান চালিয়ে মাদক পাচারের ঘটনায় চার জনকে ধরল খড়িবাড়ি থানার পুলিশ। বুধবার রাতে খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের ডাঙ্গিবস্তির মেচী নদী দিয়ে মাদক পাচার করার সময় গ্রেফতার করা হয় নেপালের এক মাদক ব্যবসায়ীকে। ধৃতের হেফাজত থেকে ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতের নাম রোহিত রাই। নেপালের ভদ্রপুরের বাসিন্দা। নেপাল থেকে মাদক নিতে ভারতে এসে ফেরার পথেই পুলিশ গ্রেফতার করে। ৫ দিন আগেই এই একই স্থানে গ্রেফতার হয়েছিল নেপালের অন্য এক মাদক ব্যবসায়ী।
অন্যদিকে খড়িবাড়ির পানিট্যাঙ্কির রাজ্য সড়কে সিকিম থেকে মাদক নিতে এসে ধরা পড় ৩ জন যুবক। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২৫৭ গ্রাম ব্রাউন সুগার। সিকিম নম্বরের গাড়িতে মাদক নিয়ে ফেরার পথে পুলিশ যুবকদের আটক করলে কথায় অসঙ্গতি পায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক। ধৃতরা হল বীর বাহাদুর ছেত্রী, আশিষ ছেত্রী ও রাজকুমার রাই। তিনজনই সিকিমের রংপোর বাসিন্দা।
