জলপাইগুড়িতে ঘর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জলপাইগুড়ি, ১০ এপ্রিলঃ ঘরের মধ্যে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়।মৃতের নাম কমলেশ রায়। স্থানীয়দের কাছে ‘লাদেন’ নামে পরিচিত ছিল যুবক।


জানা গিয়েছে, কমলেশ রায় নিজের বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে ঘরের ভেতরে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

প্রাথমিক অনুমান, ঘুমন্ত অবস্থায় যুবকের মাথায় আঘাত করে খুন করা হয়েছে।খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।


মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।কি কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *