নকশালবাড়ি, ২১ জানুয়ারিঃ রাতের অন্ধকারে নদী থেকে পাথর চুরি। রাজস্ব ফাঁকি দিয়ে ভিন রাজ্যে বোল্ডার পাচার।অভিযানে নেমে ২ টি বোল্ডার বোঝাই ডাম্পার আটক করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানিঘাটা থানা এলাকার মাঞ্জা নদী থেকে অবৈধভাবে বোল্ডার বোঝাই করে ভিন রাজ্যের যাওয়ার আগে পানিঘাটা- নকশালবাড়ি রাজ্যে সড়কে অভিযান চালায় নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
সেইসময় বোল্ডার বোঝাই ২ টি ডাম্পারকে আটক করা হয়।কোনো রকম নথি দেখাতে না পারায় ডাম্পার ২ টি বাজেয়াপ্ত করে নকশালনাড়ি থানা পুলিশ হাতে তুলে দেয় ভূমি দফতর।
ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপাঞ্জন মজুমদার জানান, রাতের অন্ধকারে রাজস্ব ফাঁকি দিয়ে বোল্ডার পাচারের অভিযোগে আসছিল। গতকাল চ্যাঙ্গা বস্তিতে অভিযান চালালে ২ টি রয়েলটি ছাড়া ডাম্পার মেলে।ডাম্পার ২ টিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানা করা হবে বলে জানান তিনি।
