শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম মহম্মদ জাহাঙ্গীর এবং রুবেল মিয়াঁ।রুবেল কালিয়াচক এবং জাহাঙ্গীর শিলিগুড়ির বাসিন্দা।   


জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মালদার কালিয়াচক থেকে বাসে করে রুবেল মিয়াঁ ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে পিসি পিত্তল বাস স্ট্যান্ডে পৌঁছায়।এদিকে মাদক নিতে বাস স্ট্যান্ডে পৌঁছায় মহম্মদ জাহাঙ্গীর।এই খবর পেয়েই এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে দুজনকে ধরে ফেলে।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার।

দুজনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *