শিলিগুড়ি পুরনিগমের বাজেট পেশ করলেন মেয়র, বাজেটে শহরের সার্বিক উন্নয়ন ও পর্যটনকে গুরুত্ব

শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের বাজেট পেশ করা হল আজ।চলতি অর্থবর্ষে মোট ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।  


এদিন বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান, শাসকদলের কাউন্সিলরদের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিরাও।

এবারের বাজেটে শহরের সার্বিক উন্নয়ন ও পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরনিগমে ঢোকার মুখে হবে ‘শিলিগুড়ি মিউজিয়াম’। কাওয়াখালিতে আধুনিক শিল্প ও সাংস্কৃতিক কনভেনশন সেন্টারের নির্মাণকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।বাজেটে গুরুত্ব পেয়েছে শহরের সবুজায়ন। ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়ন করা হবে। ইস্টার্ন বাইপাস এলাকায় তৈরি করা হবে সাইক্লিং তথা জগার্স ট্র্যাক।কলেজ পাড়ায় তৈরি হবে বইপাড়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *