শিলিগুড়ি পুরনিগমে বাজেট নিয়ে আলোচনা সভা

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট এবং ২০২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেট নিয়ে আলোচনা সভা হল।সোমবার প্লাটিনাম জুবলি ভবনের অধিবেশন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।  


এদিন উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র, চেয়ারম্যান, শাসক দলের কাউন্সিলর ও বিরোধী দলের প্রতিনিধিরা।এবারে বাজেটে শহরের সার্বিক উন্নয়ন ও পর্যটন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।এদিন বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।   

এদিকে পুরনিগমের বাজেটকে “বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও রাজনৈতিক প্রচারমূলক” বলে অভিযোগ তোলেন বিরোধীরা। বিরোধী কাউন্সিলররা বলেন, শহরের জল, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা ও ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাজেটে স্পষ্ট রোডম্যাপ নেই।পর্যটন ও বড় প্রকল্পের কথা বলা হলেও সাধারণ নাগরিক পরিষেবা উন্নয়নে বরাদ্দ অপ্রতুল।বাজেটে স্বচ্ছতা ও বাস্তবায়ন পরিকল্পনার অভাব রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *