শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বুড়াবুড়ি মন্দিরের কাছে হার্ডওয়্যারের দোকানে চুরি, চাঞ্চল্য 

শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ  শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বুড়া বুড়ি মন্দিরের কাছে একটি হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। 
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক শঙ্কর সেন। বুধবার সকালে দোকান খুলতেই তার নজরে আসে চুরির ঘটনা।দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করেছিল চোরের দল। ক্যাশ কাউন্টার থেকেও কিছু নগদ টাকা এবং দামী মেশিন চুরি হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে অনুমান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।
দোকান মালিক জানান, সিসিটিভি ক্যামেরার আগের রাতের ফুটেজ ডিলিট করে দিয়েছে চোরের দল।ইস্টার্ন বাইপাস এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে।রাতে পর্যাপ্ত পুলিশি টহলদারির দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।গোটা ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *