চড়ক পূজা উপলক্ষে শিলিগুড়িতে শোভাযাত্রা ও গাজন সন্ন্যাসীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ শিলিগুড়িতে ঐতিহ্যবাহী চড়ক পূজা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও গাজন সন্ন্যাসীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল। 
জানা গিয়েছে, হিন্দু সুরক্ষা সমিতি ও তপন ঘোষ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় শোভাযাত্রা। প্রায় ১০০ এর বেশি চড়ক কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বিদ্যাসাগর স্কুলে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সেখানে গাজন সন্ন্যাসীদের সংবর্ধনা দেওয়া হয়। 
অনুষ্ঠানের শেষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়, যেখানে চড়ক পূজার ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়।পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করেন উদ্যোক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *