শিলিগুড়িতে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিলেন শমিক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১ মার্চঃ রবিবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেটের একটি ঐতিহ্যবাহী চায়ের দোকানে আয়োজিত ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ রাজু বিস্ত।


এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। জনসংযোগ বাড়ানোই লক্ষ্যেই এই কর্মসুচি গ্রহণ করা হয়।

এদিন শমিক ভট্টাচার্য জানান, আজ কোচবিহার থেকে দলের ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন নীতিন নবীন। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এসআইআর (SIR) ইস্যুতে তৃণমূল কংগ্রেসের মধ্যে আতঙ্ক বাড়ছে। যদিও সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *