শিলিগুড়িতে রাজবংশী সমাজের উদ্যোগে বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৬তম জন্মজয়ন্তী পালন 

শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে রাজবংশী সমাজের উদ্যোগে পালিত হল বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৬তম জন্মজয়ন্তী।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জেপি কানাডিয়া, গরিবের ডাক্তার নামে পরিচিত ডঃ স্বপন রায়, আশিঘর সাব-ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।মহাবীর চিলা রায়ের বীরত্ব, শাসন দক্ষতা ও রাজবংশী সমাজের ইতিহাসে তার অবদান সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।বক্তারা জানান, চিলা রায় শুধু রাজবংশী সমাজের নন, সমগ্র উত্তরবঙ্গের গর্ব।
উদ্যোক্তারা জানান, আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এবছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।তবে পরীক্ষা শেষ হওয়ার পর বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *