জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের শাবক ঘিরে আতঙ্ক 

জলপাইগুড়ি, ১৮ জানুয়ারিঃ জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের শাবক ঘিরে আতঙ্ক ছড়াল। মায়ের অপেক্ষায় বাগানের নিকাশি নালায় ঘুরে বেড়াচ্ছে দুটি চিতাবাঘের শাবক।  
জানা গিয়েছে, আজ হঠাৎ শাবকদের উপস্থিতি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের শ্রমিকরা। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। 
বন দফতর সূত্রে জানা গেছে, রাতে মা চিতাবাঘ যাতে নিরাপদে ফিরে এসে শাবকদের জঙ্গলে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে একটি ট্রানজিট রুট তৈরি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *