চোপড়ায় প্রতারণা করে শিলিগুড়িতে এসে গা ঢাকা!  গ্রেফতার ব্যক্তি 

শিলিগুড়ি, ২১ মার্চ: কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে চোপড়ার এক ব্যক্তিকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করার সময় নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করতো। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর ফেরত দেয়নি। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ব্যক্তি।
এদিকে প্রতারিতদের মধ্যে এক মহিলা চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তারা জানতে পারে অভিযুক্ত শিলিগুড়িতে আত্মগোপন করে রয়েছে। এরপর তার খোঁজে শিলিগুড়িতে আসে এবং অনুসন্ধান শুরু করে।
শেষমেশ আশিঘর ফাঁড়ি এলাকায় তার অবস্থান চিহ্নিত করা হয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে চোপড়া থানার সঙ্গে যোগাযোগ করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *