শিলিগুড়িতে আটটি চোরাই সাইকেল উদ্ধার, গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ২১মার্চঃ সাইকেল চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ।শুক্রবার গভীর রাতে সূর্যসেন কলোনি এলাকা থেকে আটটি চোরাই সাইকেল সহ এক যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত যুবকের নাম শিব চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। সন্দেহজনক এক যুবককে একাধিক সাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট আটটি চোরাই সাইকেল উদ্ধার হয়। 
পুলিশের অনুমান, বড় কোন চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে যুবক।এর আগেও সাইকেল চুরির একাধিক মামলায় গ্রেফতার হয়েছিল শিব চৌধুরী। 
ধৃত যুবককে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া সাইকেলগুলির প্রকৃত মালিকদের খোঁজও শুরু করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *