বাগডোগরা,১৫ জানুয়ারিঃ বাগডোগরা থানা এলাকা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া ৩০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বাগডোগরা থানার পুলিশ।
জানা গিয়েছে, গত একবছরে বাগডোগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার দায়ের করা হয়।তদন্ত নেমে বাগডোগরা থানার পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে সেগুলি উদ্ধার করে।
এদিন একসঙ্গে ৩০ জনের হাতে মোবাইল তুলে দেন বাগডোগরা থানার ওসি পাপ্পু সিং। স্বাভাবিকভাবেই মোবাইল ফেরত পেয়ে খুশি সকলে। অনেকেই জানান মোবাইল ফেরত পাব তার আশা ছেড়ে দিয়েছিলাম।
