শিলিগুড়ি,১৬ মার্চঃ চুরি ও হারিয়ে যাওয়া মোট প্রায় ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।পুলিশের ভুমিকায় খুশি সকলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে শিলিগুড়ি শহরে প্রায় শতাধিক মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া প্রায় ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ।উদ্ধার হওয়া মোবাইলগুলির বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
সোমবার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি হন সকলে।
অনেকে জানান, তাদের কারও মোবাইল এক বছর আগে, কারও ৬-৭ মাস আগে হারিয়ে গিয়েছিল।মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা।অবশেষে মোবাইল ফিরে পেয়ে শিলিগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান তারা।
