চুরি যাওয়া মোবাইল ফোন ও সোনার আংটি উদ্ধার, গ্রেফতার বাড়ির পরিচারিকা

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ চুরি যাওয়া একটি মোবাইল ফোন ও সোনার আংটি উদ্ধার করলো ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং।ঘটনায় গ্রেফতার বাড়ির পরিচারিকা।ধৃতের নাম সাহিবা খাতুন। শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা।


জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকার একটি বাড়ি থেকে মোবাইল ফোন হারিয়ে যায়।গতকাল বাড়ির মালিক দেখতে পান একটি সোনার আংটিও উধাও।এরপরই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে তদন্তে নামে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। তদন্তে বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মোবাইল ও সোনার আংটি চুরির কথা স্বীকার করে। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।


ধৃত সাহিবা খাতুনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *