শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চুরির ঘটনায় গ্রেফতার ১ 

শিলিগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি অরবিন্দপল্লী এলাকায় চুরির ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ বাগডোগরার এক বাসিন্দা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে অরবিন্দপল্লী এলাকায় একটি বাড়ি ভাড়া নেন।বিয়ে শেষে রাতে ঘুমিয়ে পড়েন তিনি।সেই সময় জানলা সঠিকভাবে বন্ধ না থাকায় জানলা খুলে সোনার গয়না ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় চোর।
ঘটনার পর আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া সোনার অলংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে অজয় মহন্তকে।ধৃত ঘোঘোমালি এলাকার বাসিন্দা।ধৃতের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালত পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *