শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি থানা অন্তর্গত রথখোলা মাঠের পেছনে একটি বাড়িতে চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।ধৃতরা হল গোপাল মন্ডল(২৮) এবং পঙ্কজ বসাক (৩৪)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল মন্ডল বাগরাকোট এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। পঙ্কজ বসাক টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা।দুজন ফাকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে।এরপর পিতলের বাসনপত্র, সোনা-রূপোর গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বাড়ির মালিক শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
