নকশালবাড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মহকুমার ২ থানা এলাকায় জোড়া চুরির ঘটনায় সাফল্য অর্জন পুলিশের।১২ ঘন্টার মধ্যেই চুরির সামগ্রী উদ্ধার।
জানা গিয়েছে, নকশালবাড়ি থানা এলাকায় ঘর ফাঁকা পেয়ে আলমারি ভেঙে চুরি হয় সোনার অলঙ্কার সহ নগদ ১ লক্ষ ৭০হাজার টাকা। স্কুটিতে এসে চুরি করে চম্পট দেয় চোরের দল। অভিযোগ দায়ের হতেই নকশালবাড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে। রাতে মাটিগাড়া থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার হয় মূল অভিযুক্ত দীপক দাস ওরফে ক্ষ্যাপা।
অন্যদিকে টোটোতে যাত্রী সেজে ঠান্ডা পানীয়ের বদলে মাদক খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনা ঘটে খড়িবাড়ি থানা এলাকায়।অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ। টোটো চুরির ঘটনায় রঙ্গলাল বনিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় টোটো। এই দুই ঘটনায় ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এদিন এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও নকশালবাড়ি সৌম্যজিৎ রায়। তিনি বলেন, দুটি ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
