শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ যাত্রী সেজে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে এসে গ্রেফতার দুই ব্যক্তি।ধৃতদের নাম শিবেন দস্তিদার এবং বাবুলাল প্রসাদ।দুজনেই এনজেপি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুজনই যাত্রীর ছদ্মবেশে কাঁধে ব্যাগ নিয়ে জংশন বাস স্ট্যান্ডে পৌঁছয়।এই খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহের ভিত্তিতে দুজনকে আটক করে।এরপর দুজনের তল্লাশি চালিয়ে কয়েকশো বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।যার কোন বৈধ নথী তারা দেখাতে পারেনি।এরপরই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
