শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়।
এদিন ঢাক ঢোল বাজিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং ঝরেন রায়।মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।বাম নেতা অশোক ভটাচার্য, সমন পাঠক সহ অন্যান্যরা নেতৃত্বরাও মিছিলে উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শরদিন্দু চক্রবর্তী জানান, শহরের মানুষের কাছ থেকে যথেষ্ট সমর্থন ও আশীর্বাদ পাচ্ছেন। সেই ভরসাতেই আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।
