শিলিগুড়িতে সাইবার সচেতনতা শিবিরের আয়োজন 

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার অপরাধ। ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ে পড়ুয়াদের সচেতন করতে শিলিগুড়িতে সচেতনতা শিবিরের আয়োজন করা হল।
এদিন শিলিগুড়ির ফণীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন জিতো লেডিজ উইং এবং সাইবার ক্রাইম থানার তরফে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সাইবার থানার আইসি সম্রাট মিত্র পড়ুয়াদের মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার সম্পর্কে অবহিত করেন।সাইবার জালিয়াতি এড়াতে বিভিন্ন উপায় পড়ুয়াদের বোঝান।অপরিচিতদের থেকে দূরে থাকা, সোশ্যাল মিডিয়ায় সীমিত তথ্য প্রদান এবং মোবাইল ফোনে স্ক্রিন লক এবং সিম লক ব্যবহার করার পরামর্শ দেন। 
এদিনের কর্মসূচিতে সাইবার থানার এসআই অরুণ রায়, জিতো লেডিস উইংয়ের সভাপতি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *