‘এসআইআর প্রক্রিয়ার সময় আপনাকে দেখা যায়নি’- প্রচারে বেড়িয়ে ক্ষোভের মুখে পড়চলেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি 

শিলিগুড়ি ,২১ মার্চঃ ভোটের প্রচারে বেড়িয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। 
শনিবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বোতল কোম্পানি এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি।সেখানে স্থানীয় এক যুবকের প্রশ্নের মুখে পড়েন তিনি।প্রচারের মাঝেই ওই যুবক অভিযোগ তোলেন, এলাকার সমস্যার সময় কিংবা এসআইআর প্রক্রিয়ার সময় কোথাও দেখা যায়নি শিখা চ্যাটার্জীকে। একজন জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের পাশে কেন তাকে পাওয়া যায়নি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন যুবক।এরপরই পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। 
যুবকের প্রশ্নের জবাবে শিখা চ্যাটার্জি জানান, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীন একটি প্রশাসনিক বিষয়। সেখানে গিয়ে অযথা হস্তক্ষেপ করা তার পক্ষে ঠিক নয় বলেই তিনি সচেতনভাবে দূরে ছিলেন। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি কখন কোথায় উপস্থিত থাকবেন, তা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেন।যুবকের এই ধরনের প্রশ্নের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী।তিনি বলেন,যারা এভাবে প্রশ্ন তুলছেন তারা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পরিকল্পিতভাবেই প্রচারের মাঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *