দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধর! গ্রেফতার ২

শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ দাদাগিরি ট্যাক্স না দেওয়ায় গাড়ি চালককে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।শিলিগুড়ির প্রধাননগর থানা অন্তর্গত দেবীডাঙ্গা এলাকার ঘটনা।ধৃতদের নাম জিতেন প্রসাদ এবং শেখর ঝা।


জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে দেবীডাঙ্গা এলাকায় দাদাগিরি ট্যাক্সের জন্য গাড়ি চালকরা হয়রানির শিকার হচ্ছেন।এর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং চালকদের মারধর করা হয়।আজ সকালেও ফের গাড়ি দাঁড় করিয়ে দাদাগিরি ট্যাক্স নেওয়া হচ্ছিল।সেইসময় এক গাড়ি চালক দাদাগিরি ট্যাক্স দিতে অস্বীকার করে।সেইসময় চালককে মারধর করা হয় এবং তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।  

ঘটনার পর প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন গাড়ি চালক।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, জিতেন প্রসাদকে এর আগেও বেশকয়েকবার মারধর এবং অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছিল।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *