ভক্তিনগর থানা এলাকায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৪ দুষ্কৃতি

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ ভক্তিনগর থানা অন্তর্গত পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ।গ্রেফতার ৪ দুষ্কৃতি।


জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় যে পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকায় ১০–১২ জনের একটি দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।এরপরই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।যদিও বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।ধৃতদের নাম রাজেন পন্ডিত,মহম্মদ বিপুল ইসলাম, ভাষা রাজবংশী নেদু এবং অরুণ ছেত্রী।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশের অনুমান, ভক্তিনগর এলাকায় বড় ধরনের চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল।পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *