জমি দখল করে অবাধে চা বাগান, ৪ বিঘা জমি উদ্ধার করল বনবিভাগ  

ফাঁসিদেওয়া, ২০ আগস্টঃ বনবিভাগের জমি দখল করে অবাধে চা বাগান।ফাঁসিদেওয়ার কুচিয়াজোত এলাকায় দখল করা প্রায় ৪ বিঘা জমি উদ্ধার করল বনবিভাগ।এদিন জমি পুনরুদ্ধার নিয়ে কড়া নিরাপত্তা ছিল এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর, টুকরিয়াঝাড়, পানিঘাটা বনবিভাগের কর্মী ও ফাঁসিদেওয়া পুলিশ।


জানা গিয়েছে, গত ২০বছর আগে থেকে বনবিভাগের জমিতে চা বাগান করা হয়েছিল।এই বিষয়ে কার্শিয়াঙ ডিভিশনের এডিএফও দেবাশীষ ভঞ্জ জানান, এই এলাকাটি দখল ছিল।আমরা পুনরুদ্ধার করলাম।প্রায় ৪বিঘা জমি উদ্ধার হয়েছে।আগামী দিনে এই জমিতে বৃক্ষরোপন করা হবে।

অন্যদিকে ভবেশ চন্দ্র সিংহ জানান, আমার পূর্বপুরুষের সময় থেকে এই জমি ছিল।বনবিভাগের ম্যাপে এই জমি আসায় বনবিভাগ জমি দখল করছে।তবে এই দখল নিয়ে কোনো অভিযোগ নেই, বনবিভাগ তার জমি উদ্ধার করছে।স্থানীয়দের অভিযোগ এই ধরনের আরও প্রচুর পরিমাণ জমি রয়েছে।সেইসব জমিও যেন উদ্ধার করা হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *