শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি এরপর বিয়ে করতে নারাজ।অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করলো মহিলা থানার পুলিশ।ধ্রিতের নাম সন্দীপ দত্ত।হেমতাবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, গত কয়েক বছর আগে একটি নাচের ক্লাসে যুবকের সঙ্গে পরিচয় হয় এক যুবতীর। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।অভিযোগ, যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করে।
পরে সন্দীপ আরেক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়ায়।এই কথা জানতে পেরে যুবতী, যুবককে বিয়ের কথা বলে।যুবক রাজি না হয়ে পাল্টা হুমকি দেয় বলে অভিযোগ।
এরপরই গত ১ তারিখ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী।অভিযোগ দায়ের হতেই পালিয়ে যায় যুবক।গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের হেমতাবাদে বাড়িতে অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ।ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
