অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ, সুযোগ পেয়ে সেখানেই চুরি-গ্রেফতার ২ 

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ, সুযোগ পেয়ে সেখানেই চুরি। ঘটনায় দুজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা হল সুমির চৌধুরী (২২) এবং রোহিত ভগত (২৪)। সুমির চৌধুরী ঢাকনিকাটা এবং রোহিত ভগত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনই নর্মদা বাগানে অবস্থিত একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মী হিসেবে কাজ করতো। ১৮ ফেব্রুয়ারি সেই সংস্থার তরফে ৮ লক্ষ টাকার নামীদামী কোম্পানির মোবাইল ফোন চুরির অভিযোগ দায়ের করা হয় প্রধাননগর থানায়।
অভিযোগ, গ্রাহকদের বুকিং করা ফোন ডেলিভারির জন্য এসেছিল।১৫টি মোবাইল ফোন চুরি গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ তদন্ত শুরু করে।পুলিশ সেই অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত প্রত্যেক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে।সেইসময় দুই কর্মচারী সুমির এবং রোহিতের উপর সন্দেহ হয়।এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে।ঘটনার পর গ্রেফতার করা হয় দুজনকে। 
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *