ডেঙ্গু সচেতনতা ও প্লাস্টিক মুক্ত শহর গড়ার বার্তা নিয়ে রাস্তায় ২৫ নম্বর ওয়ার্ড কমিটি

শিলিগুড়ি,১১ নভেম্বরঃ ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়ার বার্তা নিয়ে রাস্তায় নামল ২৫ নম্বর ওয়ার্ড কমিটি।


শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ড কমিটি ও ৪ নম্বর বরোর উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিতে পা মেলান ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা ৪ নম্বর বরোর চেয়ারম্যান জয়ন্ত সাহা।এদিন ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্লাস্টিকমুক্ত শহর গড়ে তুলতে স্থানীয়দের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়।

জয়ন্ত সাহা বলেন, শিলিগুড়ি পুরনিগম ২৪ ঘণ্টাই জনগণের কাজে নিয়োজিত রয়েছে।আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে কাজ করছি।তবে ডেঙ্গু প্রতিরোধ তখনই সম্ভব, যখন সাধারণ মানুষ সচেতন হবেন।তাই আজকে আমাদের এই কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *