বেআইনিভাবে মদ মজুদ করে চলছিল রমরমা কারবার! দেশী এবং বিদেশী মদ সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ বাড়িতে বেআইনিভাবে মদ মজুদ করে রমরমা কারবার চালাচ্ছিল এক যুবক।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশী এবং বিদেশী মদ সহ একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।


জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের শ্রবণনগর এলাকায় অভিযান চালায় পুলিশ।এলাকার পিন্টু মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর দেশী এবং বিদেশী মদ উদ্ধার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।বেআইনিভাবে মদ মজুদ এবং বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় পিন্টু মন্ডলকে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *