ভোরের আলো থানার পুলিশের তরফে খুদে অ্যাথলিট দীপঙ্কর রায়কে সংবর্ধনা

রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ খুদে অ্যাথলিট দীপঙ্কর রায়কে সংবর্ধনা জানালো ভোরের আলো থানার পুলিশ।রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রাজগঞ্জের মুখ উজ্জ্বল করেছে দীপঙ্কর। 
আজ ভোরের আলো থানার উদ্যোগে দীপঙ্কর রায়কে বিশেষভাবে সম্মানিত করা হয়।থানার ওসি সুদীপ কুমার দত্ত, এসআই স্বদেশ সাহা, এসআই চিরঞ্জিত সাহা ও এএসআই প্রশান্ত বর্ধন দীপঙ্করের হাতে মেমেন্টো, মিষ্টি ও ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, দীপঙ্কর বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোটপাড়া বিএফপি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। ১৬ ডিসেম্বর কলকাতার বানীপুড়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির রাজ্য স্তরের ৪১তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সেখানে অংশ নিয়ে দীপঙ্কর ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে।
ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত জানান, দীপঙ্করের এই সাফল্য শুধু তার পরিবার বা বিদ্যালয়ের নয়, গোটা এলাকার গর্ব।তার এই কৃতিত্ব আগামীদিনে আরও অনেক পড়ুয়াকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *