শিলিগুড়িতে চিকিৎসকের উপর হামলার অভিযোগ!ঘটনায় চাঞ্চল্য শহরে  

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে এক চিকিৎসকের উপর হামলার অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
জানা গিয়েছে, শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক মৈনাক মুখার্জী হিলকার্ট রোড এলাকার একটি বহুতল কমপ্লেক্সের সেলুনে যান।সেলুন থেকে বেরিয়ে আসার সময় আচমকাই পেছন থেকে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।চিকিৎসকের দাবি, তাকে আচমকাই আঘাত করা হয়।ঘটনার পর বিষয়টি মেয়রকেও জানান তিনি।শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করবেন বলে জানান।  
অন্যদিকে যে মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।সেখানকার এক ব্যবসায়ী সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তার বক্তব্য, বেশ কিছুদিন ধরেই মার্কেটে চুরির ঘটনা ঘটছিল।এদিনও এক চোরকে  ধরেন ব্যবসায়ীরা।চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করছিলেন। সেইসময় চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হলে হাতাহাতির মাঝেই তার গায়ে হাত লেগে যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আঘাত করা হয়নি বলেই দাবি ব্যবসায়ীর।
এই বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জানান, চুরি রুখতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়।পাশাপাশি কোনও নিরপরাধ ব্যক্তির গায়ে হাত পড়াও মেনে নেওয়া যায় না।বিষয়টি আইনানুগভাবে তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *