শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ড্রেনের।ড্রেনে জল জমে থাকছে, নোংরা পরিবেশ তৈরি হচ্ছে।দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার জানানো সত্ত্বেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
কয়েকদিন আগে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পরিদর্শনের পর তিনি জানান, সমস্যার বিষয়টি নিজে সরেজমিনে দেখেছি এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।খুব শীঘ্রই কাজ হবে।
