রাজগঞ্জের আমবাড়ি তারঘেরা ময়দানে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে নবম পর্যায়ে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি।


সোমবার রাজগঞ্জের আমবাড়ির তারঘেরা ময়দানে মেগা দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মাধ্যমে সাধারণ মানুষেরা মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন।এদিন শিবিরের ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ।

জানা গিয়েছে,  এখনও পর্যন্ত সরকারি প্রকল্পের পরিষেবা যারা পাননি তাঁদের জন্য আজ থেকে ফের চালু হল দুয়ারে সরকার শিবির।এই নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য জুড়ে ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।এই শিবিরে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম বিতরণ, রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সহ মোট ৩৭টি পরিষেবা দেওয়া হচ্ছে শিবির থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *