শিলিগুড়ি,১ মার্চঃ শিলিগুড়িতে পৃথক দুটি চুরির ঘটনায় সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। চুরি যাওয়া একটি ব্যাটারি ও একটি দামি সাইকেল সহ গ্রেফতার দুই যুবক।ধৃতদের নাম পঙ্কজ কুমার শাহ ও সুদীপ মালো। দুজনই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গত ২৬ তারিখে ইস্কন মন্দির রোড এলাকায় একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে একটি ব্যাটারি চুরি যায়। ঘটনার পর দোকান মালিক ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পঙ্কজ কুমার শাহকে গ্রেফতার করে।পরে তার বাড়ি থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ২৫ তারিখে বেদগাড়া এলাকা থেকে একটি দামি সাইকেল চুরি হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে পুলিশ সুদীপ মালোকে গ্রেফতার করে এবং ডন বস্কো মোড় এলাকা থেকে চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
রবিবার ধৃত দুজনকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
