শিলিগুড়িতে পৃথক দুটি যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার ২ 

শিলিগুড়ি, ৬ মার্চঃ শিলিগুড়িতে পৃথক দুটি যৌন হেনস্থার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম অভিনাশ পাঠক ও দীলিপ সাহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির লিম্বু বস্তি এলাকায় সিকিমের বাসিন্দা এক যুবতী কর্মসূত্রে ভাড়া বাড়িতে থাকেন।কিছু খাদ্যসামগ্রী কিনতে স্থানীয় একটি দোকানে যায় যুবতী।সেইসময় দোকানদার অভিনাশ পাঠক যুবতীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার পর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতী।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির আমতলা এলাকায় আরেকটি ঘটনা সামনে আসে। অভিযোগ, এলাকায় কীর্তন চলাকালীন ৯ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে দীলিপ সাহার বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলা হয়।পরে আশিঘর ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধ লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। 
ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *