শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য 

শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।গভীর রাতে দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভেতরে ঢুকে চোর।চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক।বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং উপরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই চুরির বিষয়টি নজরে আসে তার।
খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন দোকানের মালিক জানান, এর আগেও দোকানে চুরির ঘটনা ঘটেছে।কিন্তু সেইসময় পুলিশের তৎপরতা চোখে পড়েনি।এবারও একই ধরনের ঘটনা ঘটেছে।প্রায় লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ টাকা এবং একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে চোরের দল।পুলিশ যাতে সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরদের শনাক্ত করতে না পারে, সেজন্য দোকানের সিসিটিভি ডিভিআর নিয়ে গিয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *