শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক বিভাগ 

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করছে ট্রাফিক বিভাগ।গত দুই বছরে বাইপাসে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিলেন ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ।এডিসিপি এবং এসিপিকে একটি রিপোর্ট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। 
গতকাল আশিঘর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়।ঘটনার পর পরিদর্শনে যান ট্রাফিক ডিসিপি।দুর্ঘটনা রোধে পণ্যবাহী যানবাহন চলাচলের সময়সীমা নির্ধারণ এবং নো-এন্ট্রি চালু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাফিক বিভাগ।
ডিসিপি জানান, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে।রিপোর্টের ভিত্তিতে নতুন পদক্ষেপ নেওয়া হবে।সাধারণ মানুষকে সচেতন এবং নাবালকদের গাড়ি না দেওয়া ও নতুন বছরে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *