শিলিগুড়ি, ২৩ মার্চঃ শিলিগুড়িতে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক।ধৃতের নাম শর্ণেন্দু মন্ডল (২৭)।চয়নপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ আসছিল। অভিযোগ , শহরের বিভিন্ন গলি ও নির্জন এলাকায় মহিলাদের শ্লীলতাহানি করতো যুবক।সম্প্রতি হাকিমপাড়া এলাকায় এক কলেজ ছাত্রী হেনস্থার শিকার হন।ঘটনার পর গত ১৯ তারিখ শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এরপরই আরও কয়েকজন মহিলা তাদের সঙ্গে ঘটা অভিজ্ঞতার কথা জানান।
এরপর পুলিশ তদন্ত নেমে অভিযুক্তকে শনাক্ত করে।গতকাল রাতে জলপাইমোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
