‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস রাজগঞ্জে 

রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শনিবার রাজগঞ্জ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত শিকারপুর, পানিকৌড়ি, মাঝিয়ালি ও সুখানি এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলির সূচনা করা হয়।  
জানা গিয়েছে, এই চারটি অঞ্চলে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। আবেদনকারীদের প্রস্তাবের ভিত্তিতে রাস্তা নির্মাণ ও সংস্কার, পানীয় জল সরবরাহ, ড্রেনের ব্যবস্থা, পথবাতি স্থাপন সহ একাধিক জনকল্যাণমূলক কাজ করা হবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, সদস্যা সর্বানী ধারা, বিডিও সৌরভ কান্তি মন্ডল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান প্রভা কুজুর, পাপিয়া সরকার, পরিমল রায়, সুমিত দত্ত, সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *