শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ শিলিগুড়িতে বাড়িতে বসেই ২৬ এর বিধানসভা ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা।
নির্বাচন কমিশনের উদ্যোগে ব্যালট পেপার ও ভোট বাক্স নিয়ে প্রবীন নাগরিকদের বাড়িতেই পৌঁছে যান ভোটকর্মীরা।বাড়িতে বসেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা।কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই চলে এই ভোটদান পর্ব।
ভোটদান প্রক্রিয়াকে সহজলভ্য করতে নির্বাচন কমিশন ৮৫ বছরের ঊর্ধে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি থেকেই ভোট দেওয়ার বিশেষ সুবিধা চালু করেছে।মূলত যারা বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অসমর্থ, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ।
