জলপাইগুড়ি, ২৮ মার্চঃ জলপাইগুড়িতে বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।মৃতার নাম সমিজা খাতুন।
জানা গিয়েছে, জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিজ্যের হাট এলাকায় বাড়ির পেছন থেকে বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাতে ঘর থেকে বেড়িয়েছিলেন বৃদ্ধা।এরপর সকালে বাড়ির পেছনে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান বৃদ্ধার মুন্ডুহীন মৃতদেহ।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌছায়।
প্রাথমিক তদন্তে খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
