শিলিগুড়িতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ১ মার্চ: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা।ঘটনাটি ঘটেছে প্রধাননগর থানা অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল পরিবারের সদস্যরা খাটুশ্যাম মন্দির দর্শনে যায়। সেইসময় বাড়ি ফাঁকা ছিল।এই সুযোগে চুরির ঘটনা ঘটে। আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৩-৪ ভরি সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোর।
বাড়ি ফিরতেই চুরির ঘটনা নজরে আসে পরিবারের সদস্যদের।এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *