শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত তিনবাত্তি মোড় এলাকা

শিলিগুড়ি,২৬ ফেব্রুয়ারিঃ জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত হল শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকা। গত ডিসেম্বর মাসে ফাঁসিদেওয়ার ঝমকলাল জোতে এক আদিবাসি মহিলাকে জমি দখলের ঘটনায় মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশে অভিযোগ হলেও সকলের গ্রেফতার হয়নি।


সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। মিছিলে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি নেতা কর্মীরা ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনবাত্তি মোড়ের কাছে পুলিশ মিছিল আটকাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙতেই জলকামান চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয়। এরপর পালটা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *