শিলিগুড়ি,২৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ।বিধানসভা নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তায় পুলিশ-প্রশাসন।এই এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।নাকা তল্লাশি চালানোর সময় শিলিগুড়ির সমরনগরের বাসিন্দা রোহিত দাস নামে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় দেশি পিস্তল ও তাজা কার্তুজটি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, টোটোয় করে মাল্লাগুড়ির দিকে যাচ্ছিল যুবক।এদিকে সেইসময় সার্কিট হাউস মোড়ে পুলিশের নাকা চেকিং চলছিল।যুবকের কথা-বার্তায় পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়।এরপরই তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আগ্নেয়াস্ত্রটি ডেলিভারি দিতে যাচ্ছিল ধৃত যুবক।ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ।
ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।বাড়ানো হচ্ছে শহরের নিরাপত্তা।
