শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার এক যুবক।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সার্কিট হাউসের কাছে নাকা চেকিং করছিল।সেইসময় তিন চাকার অটোতে থাকা এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
এরপর তল্লাশি চালানো হলে যুবকের কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় যুবককে। ধৃতের নাম এমডি ফিরোজ ওরফে রাজ।কালিম্পং এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যাত্রীর ছদ্মবেশে চেকপোস্ট থেকে জংশনে আগ্নেয়াস্ত্র ডেলিভারি দিতে যাচ্ছিল যুবক।ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
