নাবালিকা বধূ গর্ভবতী, শিলিগুড়িতে গ্রেফতার যুবক

শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারিঃ নাবালিকার সঙ্গে বিয়ে করে শারীরিক সম্পর্ক স্থাপন ও তাকে গর্ভবতী করার অভিযোগে মাটিগাড়া থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল। ঘটনাটি মাটিগাড়া থানার অন্তর্গত এলাকার। গ্রেপ্তার যুবকের নাম মহম্মদ ছোট্টু (২২)।


 নাবালিকার সঙ্গে মহম্মদ ছোট্টু নামের যুবকের বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর শারীরিক সম্পর্কের ফলে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার কারণে বুধবার রাতে তাকে মাটিগাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সময় চিকিৎসকদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানালে মাটিগাড়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নাবালিকাকে হেফাজতে নিয়ে তার বয়ান নথিভুক্ত করা হয়। চিকিৎসকদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার সঙ্গে বিয়ে ও শারীরিক সম্পর্ক স্থাপন করে তাকে গর্ভবতী করার অভিযোগে স্বামী মহম্মদ ছোট্টুকে পকসো আইনে গ্রেপ্তার করেছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে মাটিগাড়া থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *