শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারে দুটি গাড়ির সংঘর্ষ

শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভারে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি গাড়ি।যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। 
জানা গিয়েছে, হাসমি চক থেকে একটি সরকারি গাড়ি ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। ফ্লাইওভারে উঠে কিছুটা এগোতেই উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার সময় গাড়িতে কোনো যাত্রী ছিলেন না।ঘটনায় হতাহতের কোন খবর নেই। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড এবং শিলিগুড়ি থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *