শিলিগুড়ি, ২৩ মার্চঃ নির্বাচনী প্রচারে আগামী ২৫ মার্চ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।জোরকদমে চলছে সভার প্রস্তুতি।
জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে ইস্টার্ন বাইপাস সংলগ্ন জাবরাভিটা স্কুল মাঠে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।সভামঞ্চ থেকে নির্বাচনী কৌশল ও কর্মীদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো।
এই সভায় রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে।আজ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান শিলিগুড়ি পুলিশ কমিশনার।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রার্থী রঞ্জন শীল শর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
