বিধানসভা ২০২৬: ভোট প্রচারের মাঝেই বাসিন্দাদের সমস্যার কথা শুনছেন গৌতম দেব

শিলিগুড়ি, ২০ মার্চঃ শিলিগুড়িতে জোরকদমে শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রচার। শুক্রবার শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান তৃণমূলের প্রার্থী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন চার নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর, টিউমলপাড়া সহ বেশ কিছু এলাকায় যান তিনু।
ভোটের প্রচারে এলাকায় যেতেই বাসিন্দারা বেশ কিছু  অভিযোগের কথা জানান গৌতম দেবকে। সে সমস্ত সমস্যার কথাও শোনেন তিনি। পুর আধিকারিক ও মেয়র পারিষদদের তা দেখার কথা বলেন।
এদিকে ভোট প্রচারের মাঝেই এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম কেটে যাওয়া নিয়ে বিজেপিকে নিশানা করেন গৌতম দেব। এদিন ওয়ার্ডে বয়স্কদের পাশাপাশি শিশুদের সঙ্গেও খোশ মেজাজে কথা বলতে দেখা যায় গৌতম দেবকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *